1. admin@jonotarkonthobd.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধারের টাকা ফেরত না দিয়ে পাওনাদারকেই পেটালেন বিএনপি সভাপতি ও তার ছেলে। কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি দুর্নীতির নথি সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের দল ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ীতে অজ্ঞাতনামা খুনি কর্তৃক খামারের কর্মচারী সাগর এর নৃশংস খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং মোবাইল উদ্ধার।  ৭ সন্তান নিয়ে অনাহারে এক মা, নেই মাথা গোঁজার ঠাঁই বিভিন্ন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ও ডায়াগনস্টিক সেন্টারে চাকরি’র খবর কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি – শিক্ষক/কর্মচারী নিয়োগ বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম সময় এর দেশব্যাপী সংবাদাদাতা নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করুন। পুলিশ নিয়োগ ২০২০ এর প্রক্রিয়া শুরু | পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ দেখুন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি

ধারের টাকা ফেরত না দিয়ে পাওনাদারকেই পেটালেন বিএনপি সভাপতি ও তার ছেলে।

নিজস্ব প্রতিনিধি (০০০৩)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ

​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাওনা ৩ হাজার টাকা চাওয়ায় এক তামাক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার দুর্গাপর ইউনিয়ন বিএনপির সভাপতি মুকুল চৌধুরী ও তার ছেলে রাসেল চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) সকালে দুর্গাপুর বাজারের একটি চালের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত তামাক ব্যবসায়ীর নাম মোঃ মুকুল মিয়া (৪৭), তিনি দুর্গাপুর হাজীরটারী গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী মোঃ মুকুল চৌধুরী (৬৫) গত ৮ মাস আগে বিপদে পড়ে মুকুল মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। দীর্ঘ সময় পার হলেও টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন তিনি। এর মধ্যে ৫ মাস আগে ২ হাজার টাকা ফেরত দিলেও বাকি ৩ হাজার টাকার জন্য আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্গাপুর বাজারে জনৈক জামিল মিয়ার চালের দোকানে মুকুল চৌধুরীকে দেখতে পেয়ে টাকা চান ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল চৌধুরী ও তার ছেলে রাসেল চৌধুরী (৩২) মুকুল মিয়ার ওপর দেশীয় অস্ত্র ও কাঠের চেয়ার দিয়ে হামলা চালায়।

হামলায় মুকুল মিয়ার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া তাকে বাঁচাতে আসা দোকানদার জামিল মিয়া ও আহত হন। বর্তমানে জামিল মিয়া লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। মুকুল মিয়াকে প্রাথমিক অবস্থায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (UHC) নেওয়া হয়। হাসপাতালের প্রেসক্রিপশন অনুযায়ী, তার বাম হাতে ও বাম চোখের নিচে ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ব্যথানাশক ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মুকুল মিয়া বাদী হয়ে সোমবার বিকেলেই আদিতমারী থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD